News Bangla 24 BD | জার্মানিতে বোমায় সিরীয় শরণার্থীর মৃত্যু, আহত ১২ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জার্মানিতে বোমায় সিরীয় শরণার্থীর মৃত্যু, আহত ১২


জার্মানির বাভারিয়া রাজ্যের অ্যান্সবাখে একটি সঙ্গীত উৎসবের বাইরে বোমা বিস্ফোরণে ২৭ বছর বয়সী এক সিরীয় আশ্রয়প্রার্থী নিহত হয়েছেন। নিহত এই সিরীয়কে এক বছর আগে আশ্রয় দিতে অস্বীকার করেছিল জার্মান কর্তৃপক্ষ।

রোববারের এ ঘটনায় বিস্ফোরিত বোমাটি ওই ব্যক্তিই বহন করছিলেন বলে বাভারিয়া রাজ্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হারমান জানিয়েছেন নিহত ওই ব্যক্তি এর আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তবে এবার তিনি শুধু আত্মহত্যা করতে নাকি ‘সবাইকে সঙ্গে নিয়ে মরার’ পরিকল্পনা করেছিলেন তা পরিষ্কার হওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে নর্ডবায়ার্ন ডট দি ওয়েবসাইট। এই বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হওয়া ছাড়াও আরো ১২ জন আহত হয়েছেন।

হারমান জানান, নিহত ব্যক্তির পিঠে একটি ব্যাগ ছিল, বিস্ফোরণের আগে তাকে অ্যান্সবাখের উন্মুক্ত সঙ্গীত উৎসবে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর উৎসব স্থল থেকে দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

গেল এক সপ্তাহের মধ্যে জার্মানিতে চতুর্থ সহিংসতার ঘটনা এটি। শুক্রবার মিউনিখে ইরান-জার্মানির দ্বৈত নাগরিক ১৮ বছর বয়সী এক ব্যক্তির গুলিতে নয়জন নিহত হন। মিউনিখের ঘটনার রেশ কাটার আগেই অ্যান্সবাখের এ ঘটনাটি ঘটল।

একটি রেস্তোরাঁর সামনে ঘটা এ বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে বড় একটি এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রায় ৪০ হাজার বাসিন্দার অ্যান্সবাখে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটি এবং জার্মান কমব্যাট অ্যাভিয়েশনের ১২তম ব্রিগেডের ঘাঁটি আছে। ওই ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের বিষয়ে ঘাঁটির কাছে কোনো তথ্য নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ