News Bangla 24 BD | নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অাস্থা ভোটে হারতে পারেন এমন আশঙ্কায় নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি পদত্যাগ করেছেন। রোববার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিতব্য আস্থা ভোটের আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অলি।

রোববার সকালে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়ার পর অলির পদত্যাগের গুঞ্জন উঠে। এর আগে, নেপালের এই প্রধানমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে নেপালি কংগ্রেস অ্যান্ড মাওয়িস্ট পার্টি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। তার এই ভালো কাজের ফলে (ষড়যন্ত্রের অভিযোগ আনার জন্য) তিনি শাস্তি পাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

কে পি অলি প্রতিবেশি দুই দেশ ভারত ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন। গত ১০ বছরের মধ্যে নেপালের অষ্টম প্রধামন্ত্রী হিসেবে গত অক্টোবরে ক্ষমতায় আসেন অলি। অলি নেতৃত্বাধীন জোট সরকার থেকে সরে গিয়ে নেপালের সাবেক মাওবাদীরা অনাস্থা ভোটের ডাক দেয়।

গত অক্টোবরে এই মাওবাদীদের সমর্থনেই প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন অলি। কিন্তু ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে জোট থেকে সরে যায় মাওবাদীরা। অলি তার অতীত প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন বলে অভিযোগ করেছে মাওবাদীরা।

সূত্র : এনডিটিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ