News Bangla 24 BD | দীপিকার বক্তব্যে অসন্তুষ্ট কারিনা - News Bangla 24 BD
News Head
 নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

কিছুদিন আগে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বাগদান নিয়ে গুঞ্জন উঠেছিল। এরপর মিডিয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়।

সম্প্রতি তার বাগদানের গুঞ্জন অস্বীকার করে দীপিকা বলেন, ‘আমি গর্ভবতী নই, আমার সন্তানও হচ্ছে না। আমি বাগদত্তা নই এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও করছি না।’

শোনা যাচ্ছে, দীপিকার এ বক্তব্যে অসন্তুষ্ট হয়েছেন কারিনা কাপুর। তিনি মনে করছেন তাকে কটাক্ষ করেই কথাটি বলেছেন দীপিকা।

কারিনার একজন ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দীপিকা তার বাগদান এবং বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন তা ঠিক আছে। কিন্তু বেবো (কারিনা) বুঝতে পারছেন না কেন তিনি গর্ভবতী নন এই কথাটা বললেন। কারণ এ নিয়ে তাকে কেউ কিছু বলেনি। এছাড়া অভিনেত্রীরা বিয়ে করলে আর ক্যারিয়ার নিয়ে ভাবেন না এই কথাটি শুনেও বিরক্ত তিনি। তার এই অবস্থাতেই তিনি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করছেন। আশা করা হচ্ছে এ সিনেমাতেও তিনি অসাধারণ অভিনয় করবেন।’

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ‘আমি গর্ভবতী, মৃত নই। আর মাতৃত্বকালীন ছুটি কী? সন্তান জন্ম দেওয়া পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক বিষয়।’

তিনি আরো বলেন, ‘আমি খুবই বিরক্ত, মানুষ আমার মা হওয়ার বিষয়টি এমনভাবে মনে করছে যেন আমি মৃত অথবা অন্য কিছু। আমি সবাইকে বলতে চাই, বিয়ে এবং পরিবারের সঙ্গে আমার ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ