News Bangla 24 BD | আলেপ্পো শহরে বিমান হামলায় নিহত ১৮ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সিরিয়ার আলেপ্পো শহরে সরকার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ তথ্য জানিয়েছে।

আলেপ্পো শহরে ইতোমধ্যেই মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুধু তাই নয় দেশটিতে যুদ্ধের অবসান করতে শান্তি আলোচনারও আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, সিরীয় বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার আল মাশহাদ শহরের আশেপাশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে। সশস্ত্র সিরীয় বিরোধী বাহিনীর বিরুদ্ধে আলেপ্পো শহরের বাসিন্দাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থাটি আরো জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলেপ্পো শহরে গত দু`দিনের বিমান হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। একটি আবাসিক ভবনেও বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে, সোমবার আলেপ্পোর আল আতারেব শহরে সরকার বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ