মডেল ও অভিনেত্রী নাফিজা কামাল ঝুমুরের বাগদান হয়ে গেল গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাতে। রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এই বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
পাত্র সৈয়দ আসিফ হোসেন। তিনি পেশায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
তবে বাগদান হলেও তাদের বিয়েটা এখনই হচ্ছে না বলে জানান ঝুমুর। তিনি বলেন, জমকালো পরিসরে বিয়ে সম্পন্ন হবে চলতি বছরের শেষ নাগাদ।
এদিকে পাত্র আসিফের সঙ্গে পরিচয় নিয়ে ঝুমুর জানান মজার তথ্য। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমেই। ঝুমুরের ভাষ্য, ‘সবসময় আমার ফেসবুকে অনেকেই মেসেজ করেন। হঠাৎ একদিন দেখলাম আসিফ মেসেজ করেছে। তার লেখা মেসেজটা পড়ে খুব ভালো লাগে। এরপর থেকে হাই-হেলো দিয়ে চলছিলো। তারপর দু’জনের ভালো লাগা একটু একটু করে ভালোবাসায় রূপ নেয়। এবার আমরা সংসারী হতে যাচ্ছি।’
বাগদানে রোজ গোল্ড ও হীরাখচিত আংটিবদল করেছেন তারা। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের স্বজন ও বন্ধুরা ছিলেন।

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন 