আর্জেন্টিনা দলের হোটেলে চুরি, অতঃপর…
প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা দল উড়ে গিয়েছিলো মেক্সিকোয়। খেলা চলা কালিন সময়েই অঘটনটা ঘটে। হোটেল থেকে টাকাপয়সাসহ মূল্যবান অনেক কিছু খোয়া গেছে আর্জেন্টিনা খেলোয়াড়দের।
মেক্সিকোর পুয়েবালায় দুই দল যখন খেলছিল, তখনই ঘটেছে ঘটনাটা। ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল। খেলা শেষ করে রাতে হোটেলে ফিরে আর্জেন্টিনার খেলোয়াড়েরা আবিষ্কার করেন, তাঁদের কক্ষে চোর ঢুকেছিল। তবে ঠিক কী পরিমাণ টাকা খোয়া গেছে, সেটা জানানো হয়নি।
চুরির পরও হয়েছে নাটক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সহসভাপতি ক্লদিও তাপিয়া দলের সঙ্গে ছিলেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধী কে, সেটা হোটেল কর্তৃপক্ষ জেনেও গোপন করছে, ‘সবচেয়ে অবাক করা ব্যাপার কী, তা জানেন? সিকিউরিটি ক্যামেরা দেখেই তারা বুঝতে পেরেছিল চোর কে, কিন্তু সেটা নিয়ে তারা কিছু বলছে না।’ তাপিয়ার দাবি, চুরির সব দায় হোটেল কর্তৃপক্ষকে নিয়ে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। নইলে আর্জেন্টিনা দল হোটেল ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত মেক্সিকো ফুটবল ফেডারেশনকে মধ্যস্থতা করতে হয়েছে। ক্ষতিপূরণ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও একটা চুক্তি করেছে এএফএ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 