সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ২৮ বেসামরিক নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে মার্কিন জোটের বিমান হামলায় কমপক্ষে সাত শিশুসহ ২৮ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। ব্রিটিশভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটির একটি রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মানবিজ শহরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত আল গান্দোর এলাকায় ওই বিমান হামলা চালানো হয়।
এর মাত্র একদিন আগেই মার্কিন জোটের হামলায় বেসামরিক নিহতের বিষয়টি স্বীকার করেছিল জোট। হামলায় নিহতদের পরিচয় জানা যায়নি।
গত সপ্তাহে মানবিজের তোখার এলাকায় জোটের আরো একটি পৃথক হামলায় কমপক্ষে ৫৬ বেসামরিক নিহত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 