News Bangla 24 BD | এবার মুস্তাফিজের ইনজুরি নিয়ে মুখ খুললেন মাশরাফি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এবার মুস্তাফিজের ইনজুরি নিয়ে মুখ খুললেন মাশরাফি


বর্তমানে মুস্তাফিজ কঠিন সময় পার করছেন। সেই কারণেই অধিনায়কের কাছ থেকে অনুপ্রেরণা নিতেই মাশরাফির শরণাপন্ন হতে চেয়েছিলেন মুস্তাফিজ। মুস্তাফিজ দুবার ফোন দিলেও ব্যস্ততার জন্য ফোন ধরতে পারেননি মাশরাফি। তিনি রাতে আবার ফোন ব্যাক করবেন বলে জানান।

দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকায় তিনি বলেছেন, একজন খেলোয়াড়ের জন্য এটা খুবই কঠিন পরিস্থিতি। খুব অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয় এ রকম সময়ে। দলপতি বিশ্বাস করেন প্রতিকূল সময়কে মুস্তাফিজ জয় করতে পারবেন এবং আবারো ফিরে আসবেন দুর্দান্ত রুপে।

‘মুস্তাফিজের খুব বেশি সমস্যা হবে না। কারণ সে কখনো আড়ালে হারিয়ে যাবে না। সবাই তাঁর ফেরার অপেক্ষায় থাকবে। বিসিবি, জাতীয় দল, মিডিয়া, সমর্থক—সবাই তাঁর দিকে তাকিয়ে থাকবে। এসবে সে একটা মানসিক সমর্থন পাবে, যেটা এ মুহূর্তে খুব বেশি দরকার।’

মুস্তাফিজ ইংল্যান্ডে যাওয়ার সময়ই মাশরাফির মনে দ্বিধা কাজ করেছিলো। তবে অনেকেই মনে করেছেন ইংলিশ কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া উচিত। মাশরাফি ‘কাটার মাস্টার’ কে ঝুঁকিমুক্ত রেখে খেলানোরই পক্ষে ছিলেন। মুস্তাফিজের ইনজুরি মাশরাফির শঙ্কাটাকেই সত্যি প্রমাণ করলো শেষ পর্যন্ত।

অধিনায়ক একটি সতর্কবার্তা দিয়ে বললেন, ভবিষ্যতে মুস্তাফিজকে কোথাও খেলতে পাঠানোর আগে মাথায় রাখতে হবে, তাঁর বাংলাদেশের হয়ে খেলাটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ