News Bangla 24 BD | টেক্সাসে পৃথক গোলাগুলিতে নিহত ১, আহত ৬ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ছয় থেকে সাতজন। রোববার সকালের দিকে টেক্সাসে পৃথক দুটি এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটেছে।

টেক্সাসের কর্মকর্তারা এক টুইট বার্তায় বলছেন, অস্টিনে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের অস্টিনের ব্রাকেনরিজ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে বন্দুকধারীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এবিসি বলছে, স্থানীয় সময় রোববার রাত সোয়া দুইটার দিকে অস্টিনের সিক্স স্ট্রিট ও স্যান জ্যাসিনটো এলাকায় গোলাগুলির খবর জানতে পায় পুলিশ। পরে ওই এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই ৩০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, গুলিতে অন্তত ৪ থেকে ৬ জন আহত হয়েছেন। উভয় স্থানের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে টেক্সাস পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ