News Bangla 24 BD | ঐশ্বরিয়াকে নিয়ে অস্বস্তিতে বচ্চন পরিবার - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

ঐশ্বরিয়াকে নিয়ে অস্বস্তিতে বচ্চন পরিবার


বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে বচ্চন পরিবার। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আর এতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে তাকে। এ নিয়েই নাকি বচ্চন পরিবার বেশ অস্বস্তিতে রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ঐশ্বরিয়া নিজে নাকি করণ জোহরকে সিনেমা থেকে এই দৃশ্যগুলো বাদ দেওয়ার অনুরোধ করেছেন। তবে শেষ পর্যন্ত কী হয় তা সিনেমা মুক্তির পরই বোঝা যাবে।

আবার এও শোনা যাচ্ছে, বচ্চন পরিবারে অনেকেই পেশাদার অভিনয়শিল্পী। তাই ঐশ্বরিয়ার বিষয়ে নাকি কারোর হস্তক্ষেপ করার দরকার নেই। কারণ ঐশ্বরিয়া খুব ভালো করেই জানেন তিনি কী করছেন।

এর আগে খবর রটেছিল, শুটিংয়ের সময় রণবীর-ঐশ্বরিয়ার যে চুম্বন দৃশ্য ছিল, তা করতে তখন অস্বস্তি বোধ করেছিলেন ঐশ্বরিয়া। তাই ওই দৃশ্যটি অন্যভাবে ধারণ করা হয়েছিল। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ