News Bangla 24 BD | মস্কোয় ‘পাল্টা অলিম্পিক’ রাশিয়ার! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর অবস্থা। অলিম্পিকে যেতে না পেরে নিজেদের দেশেই ছোটখাট একটা গেমস আয়োজন করে ফেলল রাশিয়া। সেই গেমসে অংশ নিলেন প্রায় দেড়শো ক্রীড়াবিদ। যার মধ্যে রয়েছেন রিওর জন্য যোগ্যতা অর্জন করে প্রস্তুতি নিয়ে ফেলা সত্ত্বেও ডোপ কেলেঙ্কারিতে বাদ পড়া ৬৭ জন অ্যাথলেট। গেমস শুরু হয় রাশিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে।

জামানেস্কি ব্রাদার্স স্টেডিয়ামে হাজির ছিলেন রাশিয়ার অন্যতম সেরা ক্রীড়াবিদ ইয়েলেনা ইসিনবায়েভা। যদিও বেশ গরমের মধ্যে এই গেমস অনুষ্ঠিত হল, কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি কালো পোশাক পরে এসেছিলেন অলিম্পিকে জোড়া সোনা জয়ী পোল ভল্টার। শোকের পরিবেশ বোঝাতে এবং আইওসি`র সিদ্ধান্তের প্রতিবাদে।

রাশিয়ার ক্রীড়ামহলে এটাকে ‘বিকল্প অলিম্পিক’ বলা হচ্ছিল। নাম দেওয়া হয়েছিল ‘স্টার্স অফ ২০১৬’; কিন্তু আকার, আয়োজনে এই গেমস ছিল বেশ ছোট। ডোপ কেলেঙ্কারিতে রিও যেতে না পারা ক্রীড়াবিদদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরাই শুধু হাজির ছিলেন উৎসাহ দিতে। রাশিয়ার সরকারের পক্ষ থেকে এবং দেশটির অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষে অবশ্য ব্যাপারটাকে নানাভাবে উৎসাহ দেওয়া হয়।

ইসিনবায়েভা মাঠে নামেননি। তাকে শুধু উৎসাহ দিতে দেখা যায়। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে এই পোলভল্টার সংক্ষিন্ত ভাষণও দেন ক্রীড়াবিদদের জন্য। ‘তোমরা সকলে মাথা উঁচু রাখো, আর বলো জয় আমাদেরই।’ সঙ্গে তার সংযোজন, ‘এই দৌড় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। এটা আমাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে।’ এই অনুষ্ঠানের আগে ক্রেমলিনে হাজির থেকে ইসিনবায়েভা রিওতে যাওয়ার ছাড়পত্র যারা পেয়েছেন, তাদেরও উত্সাহ দিয়ে আসেন।

রাশিয়ার অন্যতম সেরা পোল ভল্টার কলস্টানটিন লেদুসভ এই মিটে পদক জেতেন। এখানে নেমে কী পেলেন? লেদুসভের উত্তর, ‘কিছুটা স্বস্তি আর মোটা পুরস্কার অর্থ।’ অ্যাথলেটদের এই মিটে নামার জন্য মোটা আর্থিক পুরস্কার দেওয়া হয় রাশিয়া সরকারের পক্ষ থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ