সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পরবর্তী সিনেমা ‘পদ্মাবতী’। এতে চিত্তরের রাণী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।
এ সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। কিন্তু পদ্মাবতীর স্বামী রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্মাতা। শোনা যাচ্ছে, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ওপর তার স্বামী নির্বাচনের দায়িত্ব দিয়েছেন নির্মাতা।
এর আগে ‘মাসান’ সিনেমা খ্যাত অভিনেতা ভিকি কৌশলকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। কিন্তু তার সঙ্গে অভিনয় করতে আপত্তি জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে তার স্বামীর চরিত্রে অভিনয়ের ব্যাপারে দীপিকা আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ফাওয়াদ এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে আগ্রহী নয়।
এখন এ তালিকায় সবার চেয়ে এগিয়ে শহিদ কাপুর। এছাড়া চরিত্রটিতে অভিনয়ের জন্য বলিউড কিং শাহরুখ খানও নাকি আগ্রহ প্রকাশ করেছেন। আবার নির্মাতারা নাকি চাইছেন হৃতিক-দীপিকার নতুন জুটি তৈরি করতে। দেখা যাক, শেষ পর্যন্ত দীপিকা কাকে বেছে নেন। নাকি অন্য কোনো নতুন মুখ দেখা যাবে সিনেমায়। কয়েকদিন পরেই ঘোষণা করা হবে কাঙ্ক্ষিত এ নাম।

সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 