News Bangla 24 BD | ‘রক্ত’র টিজারে অন্য এক পরী (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

টপ শটে বিস্তর শহুরে এলাকা। এরপর ক্লোজ শটে গাড়ি থেকে নামছেন কেউ। পরের দৃশ্যে ছোট একটি মেয়েকে স্নেহ ভরা চুম্বন এঁকে দিচ্ছেন পরীমনি। এরপর কিছু দুঃখ আর আবেগমাখা মুহূর্ত। তারপর একে একে সামনে আসতে থাকে মারমুখী দৃশ্য।

বলছি, পরীমনি অভিনীত ‘রক্ত’ সিনেমার প্রকাশিত টিজারের কথা। গতকাল (১ আগস্ট) সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে টিজারটি। টিজারের পুরোটাজুড়েই মারমুখী আবহ থাকলেও পরীমনির গোসলের দৃশ্যটি সবাইকে রীতিমতো অবাক করেছে। কারণ এ দৃশ্যে সম্পূর্ণ নগ্ন পিঠে দেখা যায় এই অভিনেত্রীকে।

ঢালিউড সিনেমায় এমন সাহসী দৃশ্য খুব কমই দেখা যায়। তবে নতুন কিছু উপহার দেয়ার যে কথা বহুদিন ধরেই দিয়ে আসছেন তিনি তার আংশিক কিছু দেখা যায় এই টিজারে।

‘ফাইট ফর ব্লাড’ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন। এতে পরীমনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত রোশন। এ ছাড়া আরো অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ