লিবিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ২২
লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন বলে দেশটির মেডিকেল সূত্র জানিয়েছে। এছাড়া এ হামলায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে। হামলাটি লিবিয়ার ন্যাশনাল আর্মির কমান্ডার খলিফা হাফতারকে লক্ষ্য করে করা হয়েছে বলে জানান তার মুখপাত্র ফাদেল আল-হাশী। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির একটি আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়।
একজন প্রতক্ষ্যদর্শী নিউজ এজেন্সি রয়র্টাসকে জানায়, শক্তিশালী এই বিস্ফোরণে তিন-তলার একটি দালান ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বেনগাজিতে সশস্ত্র দলের জোট বিপ্লবী শুরা কাউন্সিল এ হামলার দায় স্বীকার করেছে।
দুই বছর আগে শুরা কাউন্সিলের দখল থেকে বেনগাজিকে উদ্ধার করতে অভিযান শুরু করার পর থেকে লিবিয়া এ ধরনের হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি সরকারি বাহীনি শহরের বিভিন্ন স্থা্নে প্রবেশ করলেও শহরটি সম্পূর্ণ উদ্ধার করতে ব্যর্থ হয়। সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 