News Bangla 24 BD | কোথায় আছেন নায়িকা অপু বিশ্বাস? - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অনেকদিন ধরেই অজ্ঞাতবাসে আছেন। এর আগেও তিনি প্রায় একবছর চলচ্চিত্র থেকে বিরতিতে ছিলেন। তবে তখন দেশেই ব্যস্ত ছিলেন ব্যক্তিগত কাজে। কিন্তু এবার তিনি কোথায়? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে অপু বিশ্বাস নাকি দেশের বাইরে আছেন। সারাবছর যিনি খবরের শিরোনামে থাকেন তার এই অনুপস্থিতি নিয়ে চলচ্চিত্রপাড়ার কারও তেমন কোন মাথাব্যথা নেই। কিন্তু কেন?

নির্মাতাদের ধারণা, অপু আবারও চলচ্চিত্র থেকে বিরতিতে গেছেন। যাওয়ার আগে তিনি নাকি সমস্ত কাজ শেষ করে গেছেন। তাই তার সাথে যোগাযোগের প্রয়োজন পড়ছে না। একই কারণে তাকে নিয়ে কারও ‘দু:শ্চিন্তা’ নেই। সবার ধারণা, বিরতি শেষে তিনি আবারও ফিরে আসবেন রুপালী পর্দায়। অপুর কমিটমেন্ট নিয়ে কোন সন্দেহ নেই চলচ্চিত্রসংশ্লিষ্টদের। আগেরবার ফিটনেস ঠিক রাখার জন্য বিরতিতে গিয়েছিলেন।

এবার হয়তো নতুন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছেন। কারও মতে তিনি একঘেয়েমী কাটাতে অবকাশযাপন করছেন। তার ভেরিফাইড ফেসবুক পাতায় এক্টিভিটি লক্ষ্য করা গেছে। পেইজটা আদৌ তিনি আপডেট করছেন কিনা সেটাও এক প্রশ্ন। তার অবস্থান সম্পর্কেও জানেন না কেউ। সবকিছু্ই পরিস্কার হবে অপু বিশ্বাস ফিরে আসার পর। সেটা কবে তা অপুই ভাল জানেন

এ বিভাগের অন্যান্য সংবাদ