দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে বেল্ট দিয়ে পেটালেন শিক্ষিকা
হোমওয়ার্ক না করার অপরাধে চামড়ার বেল্ট দিয়ে সাত বছর বয়সী এক ছাত্রীকে বেধড়ক পিটিয়েছেন এক গৃহশিক্ষিকা। ভাবনা নামের ওই ছাত্রী বেঙ্গালুরুর সেন্ট জোসেফ স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করে।
জানা গেছে, ভাবনা সুভাষনগরের নেলামঙ্গলার বাসিন্দা ব্যবসায়ী শিবকুমারের মেয়ে। শিবকুমার তার মেয়েকে একই এলাকার বাসিন্দা গৃহশিক্ষিকা লাথার কাছে পড়তে পাঠাতেন। সেখানেই ভাবনাকে বেধড়ক মারেন ওই শিক্ষিকা।
এই ঘটনায় ওই শিক্ষিকার বিপক্ষে অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত ওই শিক্ষিকাকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
১৫ বছর ধরে প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন ওই শিক্ষিকা। মঙ্গলবার সন্ধায় ভাবনা অভিযুক্ত ওই শিক্ষিকার বাড়িতে পড়তে যায়। এসময় হোমওয়ার্ক করতে ভুলে যাওয়ার কথা জানালে ভাবনাকে চামড়ার বেল্ট দিয়ে বেধড়ক পেটায় ওই শিক্ষিকা। পরে বাড়ি ফিরে বাবা-মাকে একথা জানালে, তারা পুলিশে অভিযোগ দায়ের করেন।
সূত্র জানায়, তদন্তে পুলিশ জানতে পেরেছে-এর আগেও অনেক ছাত্র-ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে ওই শিক্ষিকার বিরুদ্ধে। কিন্তু সবসময়ই বাবা-মা তাদের সন্তানদের দোষ ভেবেই ঘটনার কোনো প্রতিবাদ করেননি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 