News Bangla 24 BD | কক্সবাজারে পরীমনিকে অপহরণের চেষ্টা - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

কক্সবাজারে পরীমনিকে অপহরণের চেষ্টা


কক্সবাজারে একটি শুটিং চলাকালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটকও করেছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনায় পাওয়া গেছে, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ ছবির শুটিং চলছিল মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে।

জাজ মাল্টিমিডিয়ার প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ উজ্জলের বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে শুটিংয়ের শেষ পর্যায়ে একদল দুর্বৃত্ত অতর্কিতে হানা দেয়। এ সময় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা করা হয়।

এই হামলায় শুটিং ইউনিটের এক নারী সদস্যসহ তিনজন আহতও হয়েছেন। তবে পরীমনি অক্ষত রয়েছেন।

ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, আমি সেভ আছি, ভালো আছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ