News Bangla 24 BD | ‘যে মানুষটাকে সব কথা বলতে ইচ্ছে করে’ - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

‘যে মানুষটাকে সব কথা বলতে ইচ্ছে করে’


টলিউড অভিনেত্রী পায়েল সরকার। খোলামেলা দৃশ্যে অভিনয় করে অনেকবার আলোচনায় এসেছেন তিনি। চলতি মাসে মুক্তি পাচ্ছে তার অভিনীত ঈগলের চোখ সিনেমাটি।

খোলামেলা দৃশ্য ছাড়াও প্রেমের সম্পর্ক নিয়েও সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এক সময় প্রেম করতেন রাজ চক্রবর্তীর সঙ্গে। এখন নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা আবির সেন গুপ্তের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এ সময় জানতে চাওয়া হয় আবিরের সঙ্গে কীভাবে প্রেমের সম্পর্কে জড়ালেন? এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন, “আমরা একসঙ্গে ‘যমের রাজা’, ‘জামাই ৪২০’, ‘চকোলেট’ সিনেমায় কাজ করেছি। কিন্তু তখন কিছু হয়নি। সিনেমার কাজ করতে করতে আর প্রেম করে উঠতে পারিনি। তবে সিনেমার প্রচারণার সময় ব্যাপারটা ঘটে। আসলে একজন মানুষকে চিনতেও তো সময় লাগে।’

তবে আনুষ্ঠানিক প্রেমের প্রস্তাবের বিষয়ে আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, ‘আসলে নিয়ম মেনে কেউ কাউকে প্রস্তাব দেয়নি। এগুলো কিশোর বয়সে হয়ে থাকে। দুজন পরিণত মানুষ কাছাকাছি এলে একটা বোঝাপড়া গড়ে ওঠে। তখন ওই আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে, এই ব্যাপারটাই আর থাকে না।’

রাজ চক্রবর্তীকে নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল পায়েলের। তবে আবিরের সঙ্গে সম্পর্ক চালাতে গিয়ে বিরক্তবোধ করেন কিনা এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, ‘নাহ্‌! মনে হচ্ছে না এখনই বিরক্ত হব! একটা সম্পর্কে প্রেমের পাশাপাশি অনেক কিছু থাকে। বন্ধুত্ব, শেয়ারিং, ঝগড়া। যে মানুষটাকে সব কথা বলতে ইচ্ছে করে। এগুলো ঠিক থাকলে সম্পর্কে এক ঘেয়েমি আসে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ