দুর্ঘটনায় নিশ্চিত স্বর্ণপদক থেকে বঞ্চিত ডাচ সাইক্লিস্ট
প্রায় পুরো সময়টাই সবার থেকে এগিয়ে ছিলেন তিনি। ১৩৭ কিলোমিটার শেষ করতে আর ১০ কিলোমিটিার বাকি ছিল। এমন সময়ই ঘটলো দুর্ঘটনা। মোড় ঘুরতে গিয়ে সাইকেল থেকে পড়ে যান নেদারল্যান্ডসের নারী সাইক্লিস্ট অ্যানিমিয়েক ভ্যান ভ্লটেন।
চোট বেশি পাওয়ায় প্রতিযোগিতা শেষ করতে পারেননি এই সাইক্লিস্ট। ৩৩ বছর বয়সী এই নারী অন্য প্রতিযোগীদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন। প্রায় শেষধাপেও চলে এসেছিলেন তিনি।
তবে চোট পাওয়ায় নিশ্চিত স্বর্ণপদক থেকে বঞ্চিত হলেন তিনি।
ভ্লুটেন জানান, একটি মোড়ে বাঁক নেবার সময় সাইকেলের হ্যান্ডেল থেকে কাত ফসকে যায় তার। এর ফলেই নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যান তিনি। এই দুর্ঘটনার পর হাসপাতালে নেয়া নয় ভ্লটেলকে।
তবে এরপর টুইটারে তার সুস্থতার কথা নিশ্চিত করেছেন এই তারকা সাইক্লিস্ট।
তিনি বলেন, ‘সামান্য চোট আর কয়েক জায়গায় কেটে গেছে, তবে আমি ভালো আছি। সত্যিই খুব হতাশ লাগছে কারণ আজ জীবনের সবচেয়ে ভালো ছন্দে ছিলাম আমি।’
তবে প্রথমবার অলিম্পিকে অংশ নেয়া এই তারকা সাইক্লিস্টের এটি প্রথম দুর্ঘটনা নয়। ২০১৫ সালে ইতালির লিভিংগোতে অনুশীলন করার সময়ও চোট পেয়েছিলেন তিনি। সূত্র: মিরর

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 