News Bangla 24 BD | যে পদকে আনন্দে আত্মহারা ফিলিপাইন প্রেসিডেন্ট - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যে পদকে আনন্দে আত্মহারা ফিলিপাইন প্রেসিডেন্ট


১৯২৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে ফিলিপাইন। কিন্তু কখনো সোনা জেতা হয়নি তাদের। এমনকি সর্বশেষ কোনো পদক জিতেছিল ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে। এর পরের চারটি অলিম্পিকে অংশ নিয়ে শূন্য হাতেই দেশে ফিরেছিল ফিলিপাইনের অ্যাথলেটরা। যে কারণে এবারের রিও অলিম্পিকেও আনুষ্ঠানিকতার অংশগ্রহণ ছাড়া কোনো প্রত্যাশা ছিল না দেশটির অ্যাথলেটদের কাছে।

কিন্তু গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে পদক জিতে ফিলিপিনোদের আনন্দের সাগরে ভাসিয়েছেন হিদিলিন দিয়াজ। সোমবার মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন ২৫ বছর বয়সি এই ভারোত্তোলক। তার এই পদক জয়ে আনন্দে আত্মহারা স্বয়ং ফিলিপাইনের প্রেসিডেন্টও!

দিয়াজের পদক জয়ের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি আনন্দে আত্মহারা।’ দিয়াজকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘দিয়াজ আমাদের দেশকে যে সম্মান দিয়েছেন, তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি আমি। আমি প্রার্থনা করি জীবনের প্রতিটা পদক্ষেপে সফল হন আপনি।’

দিয়াজই ফিলিপাইনের প্রথম কোনো নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে পদক জিতলেন। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে দেশটির হয়ে সর্বশেষ কোনো পদক জিতেছিলেন বক্সার মানসুয়েতো ভেলাসকো। সেবার তিনিও দিয়াজের মতো রৌপ্য জিতেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ