News Bangla 24 BD | র‌্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০ জনের নাম - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

র‌্যাবের নিখোঁজ তালিকায় এবার ৭০ জনের নাম


সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা হালনাগাদ করে, ৭০ জনের নাম প্রকাশ করে একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
সোমবার রাতে এই হালনাগাদ তালিকাটি প্রকাশ করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা বলছেন, একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবেই তাদের এই হালনাগাদ তালিকা প্রকাশ। এর আগে ২০ জুলাই প্রথম দফায় ২৬১জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে র‌্যাব।

কিন্তু সেটি নিয়ে সমালোচনা হয়, কারণ এই নিখোঁজদের অর্ধেকেরও বেশি ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়েছিল, এবং তারা আবার বাড়িতে ফিরে এসেছে।

এর পাঁচদিন পর সংশোধন করে ৬৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। র‌্যাব জানিয়েছিল, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৬৮জনের নতুন তালিকা তৈরি করা হয়।
এবার ৭০ জন নিখোঁজের এই তালিকাটি প্রকাশ করা হলো।

গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় ঈদের দিন সকালে জঙ্গি হামলার পর যখন জানা যায় যে ওই ঘটনার বেশ আগে থেকেই হামলাকারীরা নিখোঁজ ছিলেন এবং অনেক পরিবারেই তরুণ সদস্যদের আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাবার ঘটনা ঘটেছে – তখনই নিখোঁজদের ব্যাপারে দেশ জুড়ে সবার আগ্রহ তৈরি হয়।

এই নিখোঁজ তরুণরা জিহাদি তৎপরতায় জড়িত হয়ে থাকতে পারে – এই আশঙ্কা দেখা দেয় অনেকের মনেই। এমন প্রেক্ষাপটে প্রথম নিখোঁজদের তালিকা প্রকাশ করে র‌্যাব।

তবে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ এই ব্যক্তিদের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো ধরণের ইঙ্গিত তারা কখনোই করেন নি, শুধু মাত্র তারা নিখোঁজ থাকার কথাই বলেছেন।– বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ