সংবাদের শিরোনাম হওয়ার উপায়টা ভালোভাবেই জানেন রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যে প্রয়োগও করেন সেই কৌশল। তবে আলোচনার চেয়ে সমালোচনাই যেন তাকে ঘিরে বেশি।
এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক বিতর্কে জড়িয়েছেন বিতর্কিত এই অভিনেত্রী ও রাজনীতিক। মোদির ছবি সম্বলিত ‘অশ্লীল’ ধাঁচের এক পোশাক নিয়েই বিতর্কটা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, পাকিস্তানের মডেল কান্দিল বেলোচির মৃত্যুর পর দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্যের পর এবার ভারতের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বানানো এক পোশাক পড়ে বিতর্ক উস্কে দিয়েছেন রাখি।
বরাবরই মোদির প্রশংসায় পঞ্চমুখ থাকা এই মডেল সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি বিষয়ক এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একটি জায়গায় হাজির হয়েছিলেন।
ওই অনুষ্ঠানে একটি কালো পোশাক পড়েছিলেন রাখি। গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘অশ্লীল’ প্রকৃতির ওই পোশাকে ছিল মোদির ছবি। রাখির ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
এক ছবিতেই রাখিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি নানাভাবে তার সমালোচনায় মুখোর হয়েছেন মানুষ।

সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 