মেসির জোড়া গোলে গাম্পার ট্রফি বার্সার
ন্যু ক্যাম্পে ফিরেই গোল করার ফর্মে ফিরলেন লিওনেল মেসি। ঘরের মাঠে তার জোড়া গোলে বার্সেলোনা ৩-২ গোল হারিয়েছে ইতালিয়ান দল সাম্পদোরিয়াকে। জিতে নিয়েছে হোয়ান গাম্পার ট্রফি। গেল রাতে লুই সুয়ারেসের গোলটিও মেসির বানিয়ে দেওয়া। মেসির জন্য অবশ্য এই জয়ের পর এসেছে হতাশার খবর। তার দেশ দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রিওর আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
বার্সেলোনার সুইস বংশোদ্ভূত প্রতিষ্ঠাতা গাম্পার। তার নামেই প্রতি মৌসুমের শুরুতে এই আসরের আয়োজন করে ক্লাবটি। এবার হলো এর ৫১তম সংস্করণের লড়াই। শিরোপা ধরে রেখেই মাঠ ছাড়ে কাতালানরা। সাথে কিছুটা হতাশাও দূর হলো মেসি ও তার ক্লাবের। ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সা। আর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের তিন ম্যাচে একটিও গোল করতে পারেননি মেসি।
নেইমার অলিম্পিকে ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। বার্সার সাথে নেই। আন্দ্রেস ইনিয়েস্তা, মেসি ও সুয়ারেসের সম্মিলিত চেষ্টার ফসল বার্সেলানোর প্রথম গোল। ৭২ হাজার সমর্থকের সামনে ১৬ মিনিটের সময় মেসির তুলে দেওয়া বল হেড করে জালে জড়ান সুয়ারেস। এর ৫ মিনিট পর মেসি ব্যবধান ২-০ করেন। ২৩ মিনিটে মারিয়েলের গোলে ব্যবধান কমায় সাম্পদোরিয়া। ৩৪ মিনিটে অসাধারণ ফ্রিকিকের গোলে ৩-১ এ দলকে এগিয়ে নেন মেসি। সাম্পদোরিয়ার বুদিমির ৭৭ মিনিটে দলের দ্বিতীয় গোল করলেও তারা হারাতে পারেনি মেসিদের।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 