News Bangla 24 BD | ব্রিটেনে অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছে মুসলিম নারীরা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্রিটেনে অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছে মুসলিম নারীরা


ব্রিটেনে মুসলিম নারীরাই অর্থনৈতিকভাবে সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী, এমনকি অন্য নারীদের তুলনায় তাদের বেকারত্বের হার তিনগুণ বেশি। ব্রিটেনের এমপিদের তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এমপিদের দ্য উইমেন অ্যান্ড ইকুয়ালাইটিস কমিটি তাদের এই প্রতিবেদনে বলছে, মূলত তিনটি কারণেই তাদের এই হাল।

কারণগুলো হলো- তারা নারী, সংখ্যালঘু নৃগোষ্ঠী ও মুসলিম। কমিটি মনে করছে এ বৈষম্য দূর করতে মন্ত্রীদের পরিকল্পনা গ্রহণ করা উচিত বছর শেষ হওয়ার আগেই। সরকার বলছে, সবার জন্য কাজের ব্যবস্থা করতে তারা অঙ্গীকারাবদ্ধ। তারা বলছে, ২০১১ সালের চেয়ে ৪৫ শতাংশ বেশি মুসলিম নারী এখন কাজ করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মের কারণেই মুসলিম নারীরা বেশি বঞ্চনার শিকার হচ্ছে। মুসলিম নারীদের ওপর ইসলামোফোবিয়ার প্রভাবকে অবহেলা করা উচিত নয়। একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা থাকা সত্ত্বেও খ্রিস্টান নারীদের চেয়ে প্রায় ৭১ শতাংশ বেশি মুসলিম নারীই বেকার রয়েছে। এমনকি বৈষম্যের শিকার হওয়ার ভয় ও কাজের পরিবেশের কারনেও অনেক মুসলিম নারী চাকুরীর আবেদন করেননা।

ম্যানচেস্টারের একজন ২১ বছর বয়সী মুসলিম নারী বলছেন তিনি দুটি ফোন ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন। ফোনে তারা বলেছিলো আমিই যোগ্য পদটির জন্য। কিন্তু পরে যখন সামনা সামনি সাক্ষাতকার হলো যেখানে আমার মাথায় স্কার্ফ ছিলো তখনি তাদের সুর পাল্টে গেলো। বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ