স্পেনে সাবেক স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা
স্পেনের কেন্দ্রীয় শহর জারাগোজার আরাগোনিয়া শপিং সেন্টারে সাবেক স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। ওই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এক নারী তার মেয়েকে নিয়ে একটি গ্যারেজের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেসময় এক ব্যক্তি ওই নারীকে গুলি করেন। ওই ব্যক্তি তার প্রাক্তন স্বামী। ওই নারীকে গুলি করার পর লোকটি নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে খবরে বলা হয়েছে।
ওই ঘটনার পর পরই লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হাতে এক ব্যক্তিকে মাটিতে শুয়ে পড়তে দেখেছেন। এরপর সাত থেকে আটবার গুলি চালানো হয়েছে এবং গাড়িতে করে হামলাকারী পালিয়ে গেছেন বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 