হুমায়ূনের গানে শিপন-অমৃতার ঝলক (ভিডিও)
হালের তরুণ সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। চলচ্চিত্রের গানে সংগীত পরিচালনার পাশাপাশি নিজে গানে কণ্ঠ দিয়েও তিনি পরিচিতি পেয়েছেন। সংগীত পরিচালনার পাশাপাশি তার গাওয়া ‘সুইটহার্ট’ ছবির ‘কেনো রে তোর মাঝে’ শিরোনামের গানটির মাধ্যমে তিনি আলোচনায় আসেন। বর্তমানে বেশ কিছু ছবির গান নিয়ে তিনি কাজ করছেন।
নতুন খবর হচ্ছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় তার গাওয়া ‘মন মাঝিরে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পায়। ফিল্মি স্টাইলে এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। গানের মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা অমৃতা খান। হুমায়ূনের এই গানের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন শিপন-অমৃতা।
সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেন করেছেন হুমায়ূন নিজেই। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। ভিডিওটির দৃশ্যায়ন হয়েছে কক্সবাজারের দৃষ্টিনন্দন লোকেশনে।
হুমায়ুন জানান, চেষ্টা করেছি গানের মাধ্যমে দর্শকদের একঘেয়েমি গান থেকে ভিন্ন কিছু উপহার দেয়ার জন্য। গানটি প্রকাশের পর সবাই খুব প্রশংসা করছেন। তাছাড়া গানের সঙ্গে ভিডিওটি দারুণ হয়েছে। আগামীতে আরো ভালো কাজ করার প্রেরণা পেলাম।

সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 