News Bangla 24 BD | বিমানবন্দরে শাহরুখকে আটক করে জিজ্ঞাসাবাদ - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

বিমানবন্দরে শাহরুখকে আটক করে জিজ্ঞাসাবাদ


বলিউড অভিনেতা শাহরুখ খানকে লজ অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দরে শাহরুখ এবার দিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে একটি টুইট করেছেন শাহরুখ। এতে তিনি লিখেছেন, বিশ্ব বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তা আমি বুঝি এবং শ্রদ্ধা করি। কিন্তু বার বার জিজ্ঞাসাবাদ সত্যিই ****

তবে এই পুরো সময়টা পোকেমন গো খেলে কাটিয়েছেন কিং খান।

এরআগে ২০১২ সালে নিউ ইয়র্কের বিমানবন্দরে ২-৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় শাহরুখকে। তার আগে ২০০৯ সালে একই ধরনের ঘটনার ভেতর দিয়ে যেতে হয় শাহরুখকে।

এদিকে বৃহস্পতিবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। শাহরুখকে মেনশন করে এক টুইটে তিনি বলেছেন, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ