News Bangla 24 BD | আফ্রিকায় কলেরায় ১৬ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কলেরায় আক্রান্ত হয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) ১৬ জনের মৃত্যু হয়েছে। পাঁচ বছর আগে দেশটিতে কলেরার প্রকোপে ২০ জনের মৃত্যু হয়েছিল। পাঁচ বছর পর আবার কলেরার প্রকোপে এত মানুষের মৃত্যু হলো। শুক্রবার ইউনিসেফের এক রিপোর্টে কলেরায় মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলছে, বুধবার দেশটিতে কলেরার প্রাদুর্ভাবের ঘোষণা দেয়ার পর থেকে আইবানগুই নদীর কাছাকাছি এলাকায় ৬৬ জন কলেরায় আক্রান্ত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১০। এরপর শুক্রবার এই সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে ।

ছোট শিশুরা বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

রাজধানী বানগুই থেকে ১শ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত এলাকা ডিজৌকোতে প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ