News Bangla 24 BD | মোস্তাফিজকে দেখতে হাসপাতালে নাফিসা কামাল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মোস্তাফিজকে দেখতে হাসপাতালে নাফিসা কামাল


অস্ত্রোপচার শেষে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালেই আছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। অস্ত্রোপচারের পর হাসপাতালে মোস্তাফিজকে দেখতে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।

এর আগে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভালোভাবেই সম্পন্ন হয় কাটার মাস্টারের কাঁধের অস্ত্রোপচার।

এদিকে কাঁধের অস্ত্রোপচারের পর কেমন আছেন মোস্তাফিজ? এমন প্রশ্নই বিরাজ করছে বাংলাদেশের কাটার মাস্টারের ভক্তদের মাঝে। লন্ডন থেকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ ও ভালোই আছেন মোস্তাফিজ।

মোস্তাফিজকে নিয়ে দেবাশীষ চৌধুরী বলেন ‘তার ব্যথা তীব্র নয়, সহনীয় পর্যায়েই আছে। মোস্তাফিজ সুস্থ এবং ভালো আছেন। সার্জন ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের ফিজিও কর্মসূচি শুরু হয়ে গেছে। প্রতি দুই ঘণ্টা পর পর তাকে ব্যায়াম করানো হচ্ছে।’

শুক্রবার হাসপাতাল ছাড়ার কথা ছিল মোস্তাফিজের। তবে কিছুটা ব্যথা অনুভব করায় এখনও হাসপাতালেই আছেন তিনি। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে কাটার বয়কে। সার্জন অ্যান্ড্রু ওয়ালেস অনুমতি দিলে খুব শিগগিরই হাসপাতাল ছাড়বেন বাংলাদেশি এই তারকা পেসার।

এ বিভাগের অন্যান্য সংবাদ