News Bangla 24 BD | এই সময়ে শিরিন শিলা - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

সম্ভাবনাময় অভিনেত্রী শিরিন শিলার বড় পর্দায় অভিষেক হয় ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ ছবি দিয়ে। এরপর কাশেম আলী মণ্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’, শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজি’ ও সবশেষ মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ ছবিগুলো মুক্তি পায়। বর্তমানে আরও বেশকিছু ছবিতে অভিনয় করছেন তিনি। এরমধ্যে রোজার আগে সর্বশেষ এমদাদুল হক খান পরিচালিত ‘মন নিয়ে লুকোচুরি’ ছবির কাজ শুরু করেছিলেন। প্রথম অংশের কাজ শেষে প্রায় দু’মাস পর আবারও এই ছবির কাজ শুরু হচ্ছে। এ ছবিতে তার বিপরীতে কাজ করছেন শাহরিয়াজ। এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ভালো একটি গল্পের ছবি এটি। এস আর মিডিয়া অ্যান্ড ইভেন্টস প্রযোজিত এ ছবির কাজ ২৬ আগস্ট থেকে আবারও শুরু হচ্ছে। নির্মাতা এমদাদ ভাইয়েরও প্রথম ছবি এটি। রোমান্টিক গল্পের এ ছবিটি সকলের পছন্দ হবে বলে আশা করছি। ‘মন নিয়ে লুকোচুরি’ ছবিটি গত ২৩ মে হাতিরঝিলে মহরতের মাধ্যমে ছবির প্রথম ধাপের কাজ শুরু হয়। এ ছবি ছাড়াও শিরিন শিলা বর্তমানে আরও দুটি ছবির কাজ করছেন। ছবি দুটি হচ্ছে ‘বেঁধেছি মনেতে মন’ ও ‘আংটি’। এ ছবি দুটির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই বাকি কাজ শেষ হবে বলে জানালেন শিরিন শিলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ