আশিকুর রহমান পরিচালিত ছবি ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল এ বছরের মার্চে অস্ট্রেলিয়ায়। তবে ছবিটির নানা কারণে বিলম্বে শুটিং শুরু হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায়ই ছবিটির শুটিং শুরু হবে বলে জানালেন প্রযোজক জানে আলম। তিনি বলেন, এ ছবির কাজ আগে শুরু করার চেষ্টা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। তবে এবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ ছবির কাজ শুরু হচ্ছে। এ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছেন শাকিব খান ও শিবা আলী খান। এর আগে ‘স্টোরি অব সামারা’ ছবিতে কাজ করেছেন শিবা। এ ছবিটি প্রযোজনা করছে ভার্টেক্স ক্রিয়েশন ও সিনেফ্যাক্ট অস্ট্রেলিয়া। ছবিটি নিয়ে পরিচালক আশিকুর রহমান বলেন, আমি বর্তমানে অস্ট্রেলিয়ায় মাস্টার্স করছি। এজন্য ছবির শুটিংয়ে বিলম্ব হচ্ছে। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু করবো। এজন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। ছবিটি পরিচালনা করার পাশাপাশি কাহিনীও লিখেছেন তিনি। এ ছবিতে জুলফিকার আলী নামে এক মাফিয়া ডনের চরিত্রে মিশা সওদাগর এবং গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। ছবির কাহিনী নিয়ে পরিচালক জানান, মাফিয়া ডন জুলফিকার আলী খান থাকেন বিদেশে। কিন্তু ঢাকায় তার নির্দেশে ঘটছে অপরাধমূলক কাজ। তিনি চান দেশকে অচল করে দিতে। জুলফিকার ও এজেন্ট রানার সঙ্গে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।

সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 