News Bangla 24 BD | আবারো ডিভোর্সের পথে তিন্নি - News Bangla 24 BD
News Head
 অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু, পুড়ছে পুরো ইউরোপ মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

আবারো ডিভোর্সের পথেই হাঁটছেন অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। স্বামী আদনান হুদা সাদের নির্যাতনের কারণেই সংসার ভাঙনের পথে বলে জানিয়েছেন তিন্নি নিজেই। শনিবার দিনগত রাতে সঙ্গে আলাপে তিনি এ তথ্য জানান।

তিন্নি বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি সাদের সঙ্গে এক ছাদের নিচে সুখে সংসার করার জন্য। কিন্তু দিনের পর দিন সাদ আমাকে অমানুষিক নির্যাতন করতে থাকে। যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। সে কারণে গ্রীন রোডের স্বামীর বাসা ছেড়ে ইস্কাটনে মায়ের বাসায় উঠেছি কিছু দিন হলো।’

তিন্নি দাবি করেন, ‘একটা সম্পর্কের শুরু হয় মুগ্ধতা দিয়ে আর শেষ হয় শুদ্ধতার অভাবে। কিন্তু স্বামী সাদ তাকে বিনা কারণে সন্দেহ করতো। যার কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো।’

আলাপকালে তিন্নি জাগো নিউজকে আরো বলেন, ‘খুব শিগগিরই স্বামী সাদের সঙ্গে হয়তো তার ডিভোর্স হয়ে যাবে। তবে এটা সময় সাপেক্ষে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে সবাই চাচ্ছে সংসার টিকিয়ে রাখতে।’

তবে অভিনেত্রী তিন্নি এসব পরিস্থিতি নিয়ে মানসিকভাবে বিপর্যস্থ। তাই আর কথা বাড়াননি।

গত (শুক্রবার) নিজের ফেসবুকে স্বামীর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে একটি স্ট্যাটাস দেন তিন্নি। তারই জের ধরে আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ হয় তিন্নির দ্বিতীয় সংসার ভাঙনের খবর। এ বিষয়ে সারাদিন মুখ না খুললেও রাতে অনেক কথা জানালেন তিন্নি।

এদিকে, তিন্নির অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তার স্বামী সাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ফেসবুকে একাধিবার মেসেস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি সাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিন্নি। এই সংসারে ওয়ারিশা নামের একজন কন্যাসন্তান রয়েছে। এর আগে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গেও বনিবনা না হওয়ায় বিচ্ছেদের ঘটনা ঘটে তিন্নির।

এ বিভাগের অন্যান্য সংবাদ