যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬
যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টা ২৪ মিনিটে ঘটা এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক রেড ইন্ডিয়ান পরিবারের তিন সদস্য ও এক জার্মান ছাত্র রয়েছেন বলে শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ।
ভার্জিনিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র কোরিনি গেলার এক বিবৃতিতে জানান, উড়োজাহাজটি রানওয়েতে একবার নেমে আবার উঠে গিয়ে ফের নামার প্রস্তুতি নেওয়ার সময় ‘সম্ভবত’ এর ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে পড়ে যায়। তিনি বলেন, ‘উড়োজাহাজটি বামদিকে কাত হয়ে গাছের ওপর পড়ে বিধ্বস্ত হয়, সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।’
অঙ্গরাজ্য পুলিশ, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে তদন্ত শুরু করেছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে ছয়টি লাশই উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে উড়োজাহাজটির পাইলট উইলিয়াম হ্যামারস্ট্যাড (৬৪) এবং এর সত্ত্বাধিকারী রবার্ট ডি রসও (৭৩) রয়েছেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 