News Bangla 24 BD | হাসপাতালে না নিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক! (ভিডিও ) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হাসপাতালে না নিয়ে সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক! (ভিডিও )


খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটে বেড়াতে হয়। সংবাদটিকে পাঠকের মনের কোনায় গেঁথে দেওয়াটাই সফল সাংবাদিকদের বৈশিষ্ট্য। সংবাদ সংগ্রহের সময় অবশ্যই সাংবাদিককে মানবিক বিষয়টি বিবেচনায় নিতে হয়। কিন্তু মধ্য আমেরিকার দেশ এল সালভেদরে এক সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্টো কাণ্ডটিই ঘটিয়েছেন। দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে তিনি তার সাক্ষাৎকার নিতে শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিভিও নোটিসিয়াস নামে দেশটির এক টিভি চ্যানেলে প্রচারিত সংবাদটির অংশ পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে এক ব্যক্তি। এসময় ঘটনাস্থলে থাকা ওই সাংবাদিক আহত ব্যক্তির মুখের সামনে মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করেন কী হয়েছিল? ‘ট্রাকটা আমায় ধাক্কা মেরেছে, আমি আহত।’ পরের প্রশ্ন‘আপনি কি ট্রাকটিকে আসতে দেখেছিলেন?’যন্ত্রণায় কাতরানো ব্যক্তিটি বলেন, ‘না।’শেষ প্রশ্নটি করা হয়, ‘আপনি কোথায় যাচ্ছিলেন?

নিউজিল্যান্ড হেরাল্ড নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে , শেষ পর্যন্ত লোকটির মৃত্যু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ