News Bangla 24 BD | চোখ দান করবেন কৃতি - News Bangla 24 BD
News Head
 অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু, পুড়ছে পুরো ইউরোপ মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

এর আগে সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিজের চোখ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার মরণোত্তর চোখ দান করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী কৃতি স্যানন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিনেত্রী মনে করেন চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখতে পাওয়াটা একটা আশীর্বাদ। সে কারণেই নিজের চোখ দান করার ইচ্ছা করেছেন তিনি। পাশাপাশি এ অভিনেত্রী অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহীত হতে বলেছেন।

এ বিষয়ে কৃতি বলেন, ‘এই ইচ্ছা আমার অনেক আগে থেকেই। আমি মনে করি সুন্দর পৃথিবীর সৌন্দর্য দেখতে পাওয়াটা আশীর্বাদের। কেউ যদি আমার মৃত্যুর পর সেই চোখ দিয়ে এই পৃথিবী দেখতে পায় তাহলে সেটি খুবই ভালো একটি ব্যাপার। আমি চাই মানুষ চোখ দান করার ব্যাপারে উৎসাহীত হোক।’

কৃতি স্যানন অভিনীত সর্বশেষ সিনেমা দিলওয়ালে। বর্তমানে রাবতা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ