ভালোবাসা মানুষকে পরিবর্তন করে দেয়। এই গ্রহের মানুষ হওয়া সত্বেও অচেনা রুপ হয়ে যায় সবার। স্থান-কাল-পাত্র কিছুই তখন চোখের সামনে আসেনা। আর বিশ্বের এমন সব অদ্ভুধ ঘটনা মাঝে মধ্যে ঘটে থাকে তা যেন মানুষের কল্পনাতেও আসেনা। অলিম্পিক, যেখানে প্রতিটি অ্যাথলেট লড়ছে পদক জয়ের আশায়, সেই গ্রেটেষ্ট অব দ্য আর্থ বিশ্ব ক্রীড়ায় ঘটল বিচিত্র এক ঘটনা। চীনের দুই সাঁতারু অলিম্পিক এবং নিজেদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে ঘটালেন বিচিত্র এক ঘটনা। পদক জয়ের পরই একে অন্যকে দিয়ে দিলেন বিয়ের প্রস্তাব। সোমবার (১৫আগস্ট) এমনই এক ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে।
দুই চীনা ডাইভারের ভালবাসার সাক্ষী হয়ে থাকলো গোটা বিশ্ব। নারীদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং-এ রুপা জেতেন হেজি। তবে গেমস শেষে একটুও মন খারাপ হয়নি। বরং আশ্চর্য ধরনের প্রস্তাব পেয়ে বেশ খুশি হয়েছেন নারী এই সাঁতারু। রুপা জয়ের পর মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে তারই সতীর্থ কিন কুই হাজির হন জি-র সামনে। হাঁটু গেঁড়ে বসে পড়েন তার সামনে। কি ঘটতে চলেছে তা দেখার জন্য গোটা পোডিয়ামের চোখ তখন জি-কিনের দিকে। এর পরই পকেট থেকে একটি লাল রঙের ছোট বাক্স বের করে নিলেন কিন। বাক্সটা খুলে জি-এর দিকে বাড়িয়ে সরাসরি দিলেন বিয়ের প্রস্তাব। আর বললেন, ‘আমাকে কি তুমি বিয়ে করবে?’ বিয়ের এমন অদ্ভুধ প্রস্তাব পেয়ে হতভম্ব হয়ে যান জি। কি করবেন ভেবেই পাচ্ছিলেন না এই সাঁতারু। তার চোখে বিষয়টি অবিশ্বাস্যই মনে হয়েছে। তার প্রেমিক যে ামেন কান্ড ঘটাবেন কে জানত। যদিও তিনি এই প্রস্তাবে রাজি হয়ে হাতটা বাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে কিনও জি’র আঙুলে পরিয়ে দিলেন সেই আংটিটা। গোটা পোডিয়াম তখন হাততালিতে মুখরিত।
আংটি পরিয়েই দুইজন দুইজনকে জড়িয়ে ধরলেন স্টেডিয়ামে তখন দর্শকদের করতালির জোয়ার বইছিল। জি মঞ্চ থেকে নেমে বলেছেন, ‘আমরা অনেক বছর ধরে প্রেম করছি। আজকের এ ঘটনার জন্য আমি মোটেও নিজেকে প্রস্তুত রাখিনি। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তাই এখন মনে হচ্ছে সারাটি জীবন আমি তাকে বিশ্বাস করতে পারব।‘

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 