নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় অভিযুক্ত একজন গ্রেপ্তার
নিউ ইয়র্ক শহরে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার ভোরেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর বিবিসির।
গ্রেফতারকৃত ৩৫ বছর বয়সী অস্কার মোরেলের বিরুদ্ধেই হত্যার অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।
পুলিশ জানিয়েছে, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তখন পুলিশ জানায় যে ট্রাফিক এক্সিডেন্টে হিট এন্ড রান সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার কুইন্সের ওযোন পার্কে আল-ফুরকান জামে মসজিদ প্রাঙ্গণে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়।
৫৫ বছর বয়সী ইমাম আলাউদ্দিন আকুঞ্জি এবং তার সঙ্গে থাকা অপর মুসল্লি ৬৪ বছর বয়সী তারা মিয়াকে গত শনিবার গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাকে স্থানীয় বাঙালী সম্প্রদায় ‘হেট ক্রাইম’ বলে বর্ণনা করেছিলেন।
ইমামসহ দুই বাংলাদেশি হত্যার পর নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিমরা উগ্রপন্থার নিশানা হয়ে উঠেছে।
কিন্তু পুলিশ বলছে, যেহেতু এখনও হত্যার মোটিভ জানা যায়নি এবং হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি, ফলে এটি ‘হেট ক্রাইম’ কিনা সেটা এখনই বলা যাবে না।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 