মডেল অভিনেত্রী মোনালিসা। সম্প্রতি নারীদের নিত্যব্যবহার্য পণ্যের বিখ্যাত ফরাসি ব্র্যান্ড ‘সেফোরা’র সৌন্দর্য উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন তিনি। গতকাল সোমবার উচ্ছ্বসিত হয়ে তার সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান মোনালিসা।
এ প্রসঙ্গে মোনালিসা লিখেছেন, ‘আমি সেফোরার সৌন্দর্য উপদেষ্টা হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি। আপনাদের এই খবর দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। নতুন কাজের সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। ‘কালার’সহ নানা ব্র্যান্ডে কাজের সুযোগ এসেছে। অভিজ্ঞতা থেকে জীবনে অনেক কিছু অর্জন করেছি। পথ চলতে চলতে অসাধারণ কিছু মানুষের দেখা পেয়েছি, যারা সত্যিকার অর্থেই উৎসাহ দিয়ে থাকেন। তাদের সান্নিধ্য আমার সামর্থ্য ও শিল্পদক্ষতাকে পরিণত করেছে। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আমি উচ্ছ্বসিত। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে মুখিয়ে আছি। সেই সঙ্গে পরিবার, বন্ধু, ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই।’
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ফ্রান্সের এই প্রসাধনী প্রতিষ্ঠান। রূপসজ্জা, ত্বকের যত্ন, শরীর, সুগন্ধি, নখের রঙ ও চুলের যত্নের প্রায় ৩০০টি ব্র্যান্ড রয়েছে এই প্রতিষ্ঠানের। এ প্রতিষ্ঠানের সৌন্দর্য উপদেষ্টা হিসেবে মোনালিসার দায়িত্ব হলো- পণ্য বিক্রির লক্ষ্য পূরণের সময় গ্রাহক সেবা প্রদান ও তাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা। এর অংশ হিসেবে গ্রাহকদের মধ্যে প্রসাধন এবং ত্বকের যত্ন তুলে ধরা।
দীর্ঘ চার বছরের বিরতি ভেঙ্গে কিছুদিন আগে দেশে এসেছিলেন মোনালিসা। কিছুদিন দেশে অবস্থান করে সম্প্রতি আবার আমেরিকায় ফিরে গেছেন এই অভিনেত্রী। দেশে এসেও বেশকিছু নাটক এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি।
বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সম্পর্ক ঘুচিয়েছেন আগেই। সম্পর্কচ্ছেদ হলেও মোনালিসা রয়ে যান আমেরিকায়। সেখানে চাকরিও করছেন এই অভিনেত্রী।

সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 