ক্যান্সারকে হারিয়ে ৫৪ বছর বয়সে অলিম্পিকে স্বর্ণ জয়!
সান্তিয়াগো লাঙ্গে সোনা জিতেছেন। কিন্তু কোনটা আসলে মূল খবর? ক্যান্সার জয় করে সোনা জিতেছেন। তার দুই ছেলেও রিওর অলিম্পিকে অংশ নিচ্ছেন। তারা কিছু জিততে পারেননি। বাবা সোনা জিতেছেন। নাকি খবর এটাই যে রিও অলিম্পিকের সর্বজ্যেষ্ঠ অলিম্পিয়ান হিসেবে সোনা জিতলেন সান্তিয়াগো। এই আর্জেন্টাইন এক জয়ে যে অনেক গল্পগাথা গড়ে ফেলেছেন!
শরীরটা কখনো কখনো বড্ড ভোগাতে চায়। গুয়ানাবারা বের তীরে পৌঁছানোর আগে কতোবার যে ভেঙে পড়েছে তা, হিসেব রাখেননি সান্তিয়াগো। “অনেকবার।” নিজেই এই কথা বলেছেন। কিন্তু বারবার সাহসের সাথে লড়ে গেছেন। ছয়বারের অলিম্পিয়ান ক্যারিয়ারের প্রথম সোনা জিতলেন ৫৪ বছর বয়সে। ন্যাক্রা ১৭ মিক্স ক্যাটাম্যারার ক্লাসে এবারের গেমসের একাদশ দিনে সোনার পদক ঝুলেছে তার গলায়। সিসিলা কারাঞ্জা সারোলি তার ক্রু ছিলেন।
১৯৮৮, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮ এর পর এবারের আসরে অংশ নিয়েছেন সান্তিয়াগো। আগে দুই আসরে জিতেছেন দুটি ব্রোঞ্জ। শেষটি ২০০৮ বেইজিং গেমসে। এই সেইলরের ক্যারিয়ারের সর্বোচ্চ অলিম্পিক সাফল্যটা আসলো ব্রাজিলে। যেখানে তিনি এসেছেন ক্যান্সারের সাথে লড়ে। গত বছরই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ফুসফুসের ক্যান্সার। বাঁ ফুসফুস ফেলে দিতে হয়। একটি ফুসফুস নিয়ে বেঁচে আছেন। এবং তাই নিয়ে অলিম্পিক জয় করে ইতিহাস গড়লেন সান্তিয়াগো। অলিম্পিক যে যোদ্ধাদের পুরস্কৃত করে তা তো সবার জানা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 