News Bangla 24 BD | প্রস্তুত হলেই বিয়ে করবেন আনুশকা - News Bangla 24 BD
News Head
 অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু, পুড়ছে পুরো ইউরোপ মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

কবে বিয়ে করছেন আনুশকা শর্মা? কিছু দিন পর পর এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছে ভারতীয় মিডিয়া। একদিকে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া দিয়ে একের পর এক চটকদার খবরের শিরোনামে পরিণত হয়ে যেমন বিব্রত এ অভিনেত্রী, তার ওপর বিয়ে নিয়ে গণমাধ্যমগুলোর নানা প্রশ্নবাণে জর্জরিত তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ডিএনএকে দেয়া এক সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারের শুরুতেই বিরাট প্রসঙ্গে এক প্রশ্নে বেশ বিরক্তির সঙ্গেই উত্তর দেন আনুশকা। তিনি বলেন, ‘বিরাট আর আমার সম্পর্কের বিষয়ে কিছুই বলব না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছুই বলতে চাই না। আমার মনে হয়, গণমাধ্যম এখনো এ ধরনের বিষয় নিয়ে সংবাদ পরিবেশনে অভিজ্ঞ হয়ে উঠতে পারেনি।

তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন, এ প্রসঙ্গে আনুশকা জানান, বিয়েটা তার কাছে মোটেই ছেলেখেলা নয়। পুরোটা জীবন একজন অন্য মানুষের সঙ্গে কাটানোর প্রস্তুতি। তাই এর জন্য নিজেকে যখন প্রস্তুত মনে করবেন, তখনই গাঁটছড়া বাঁধবেন আনুশকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ