News Bangla 24 BD | আদালতে দুই বাংলাদেশি হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আদালতে দুই বাংলাদেশি হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের


যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া অস্কার মোরেল নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ আরও একজনকে হত্যার অভিযোগ আদালতে অস্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মোরেল শুধু বলেছেন, ভিডিও ফুটেজে তাকে ঘটনাস্থলে দেখা গেছে। তবে হত্যার কথা অস্বীকার করেন তিনি।

গতকাল মঙ্গলবার ৩৫ বছর বয়সী মোরেলকে আদালতে তোলা হয়। আদালতে তাকে শান্ত দেখাচ্ছিল। তিনি খুব কম কথা বলেছেন।

উল্লেখ্য, গত শনিবার নিউইয়র্কের কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তার বন্ধু তারা মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ব্রুকলিনবাসী মোরেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ