News Bangla 24 BD | রিওর ২০০ মিটারেও বোল্ট - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রিও অলিম্পিকে ১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন গতি দানব উসাইন বোল্ট।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সোনা জয়ের লক্ষ্যে ২০০ মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামেন তিনি। ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে লক্ষ্যে পৌঁছান। ২০.০২ সেকেন্ডে রৌপ্য জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রেস। তৃতীয় হয়েছেন ফ্রান্সের ক্রিস্টোফার লেমেত্রি। তার লেগেছে ২০.১২ সেকেন্ড সময়।
এ নিয়ে অলিম্পিকে মোট ৮টি সোনা জিতলেন বোল্ট। বেইজিংয়ে ২০০৮ সালে ও লন্ডনে ২০১২ সালে ১০০, ২০০ ও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণপদক দখলে নিয়েছিলেন দানব উসাইন বোল্ট। রিও অলিম্পিকেও তার ঝুলিতে জমা পড়লো আরও দুটি স্বর্ণ পদক।
ধারবাহিকতা ধরে রাখতে চলমান আসরের সামনের ইভেন্টটিতে (৪×১০০ মিটার রিলে) নিজেকে উজাড় করে দিয়ে সোনা জিততে চাইবেন তিনি। সেটা করতে পারলে ঐতিহাসিক ‘ট্রিপল ট্রিপল’ জয়ের কীর্তি গড়বেন বোল্ট। কোনো অঘটন না ঘটলে তা বাস্তবে রূপ দেয়া সময়ের ব্যাপার মাত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ