ইংল্যান্ড নির্দিষ্ট সময়েই বাংলাদেশ সফরে আসবে
ইংল্যান্ড ক্রিকেট দলকে ঘিরে নেয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড থেকে আসা নিরাপত্তা পর্যবেক্ষক দল। তারা বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। নির্ধারিত সময়েই ইংল্যান্ড দল বাংলাদেশে খেলতে আসবে বলে জানিয়েছেন তারা।
নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক শেষে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. মো. মোজাম্মেল হক খান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে প্রায় এক ঘন্টা ১৫ মিনিট স্থায়ী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, ‘ইংল্যান্ড দলের সফরকাল অর্থাৎ সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি তাতে সন্তোষ প্রকাশ করেছে নিরাপত্তা পর্যবেক্ষক দলটি। তারা আমাদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। নির্ধারিত সময়েই ইংল্যান্ড দল বাংলাদেশে খেলতে আসবে বলে জানিয়েছেন তারা।`
সচিব বলেন, ‘নিরাপত্তা বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে আমরা তাদের অবহিত করেছি। তাদের সামনে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছি। আমরা তাদেরকে বলেছি এর আগেও আমরা এ ধরনের আয়োজন নির্বিঘে সম্পন্ন করেছি। কোনও ধরনের বাজে পরিস্থিতি আমাদের স্পর্শ করবে না। বাংলাদেশের সম্মান অক্ষুন্ন থাকবে। তারা আশ্বস্ত হয়েছেন।`

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 