তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ১২
তুরস্কে তিনটি পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১৯ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় ভান শহরের পুলিশ স্টেশনে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় তিনজন নিহত এবং আরো ৭৩ জন আহত হয়েছে। খবর বিবিসির।
এদিকে, বিতলিস প্রদেশে আরো একটি গাড়িবোমা হামলায় পাঁচ সেনা এবং গ্রামের একজন গার্ড নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চার সেনা। পৃথক এসব হামলার জন্য দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সংগঠনকে দায়ী করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ভানের হামলার ঘণ্টাখানেক পরেই এলাজিগ শহরের পুলিশ হেড কোয়ার্টারের সামনে বোমা হামলায় ৩ পুলিশ নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরো ১৪৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮৫ পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন বেসামরিক নাগরিক।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 