লিবিয়ার ২৪ লাখের বেশি লোকের মানবিক সাহায্য প্রয়োজন : জাতিসংঘ
বিশ্ব মানবাধিকার দিবসে লিবিয়াকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘ শুক্রবার বলেছে, লিবিয়ার লাখ লাখ লোক ও অভিবাসী চরম সংকটের মুখে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার এক বিবৃতিতে বলেন, লিবিয়ার ২৪ লাখের বেশি লোকের মানবিক সাহায্য প্রয়োজন।
তিনি বলেছেন, তাদের ওষুধ ও টিকার অভাব রয়েছে এবং তারা দুর্বল হাসপাতাল ব্যবস্থার শিকার হচ্ছে। দেশটিতে প্রায় তিন লাখ শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রায় সাড়ে তিন লাখ নাগরিক দেশের ভেতরেই গৃহহীন হয়ে পড়েছে।
কবলার আরো বলেন, নিজ দেশ থেকে পালিয়ে যাওয়া দুই লাখ ৭০ হাজারের বেশি অভিবাসী চরম ঝুঁকির মুখে রয়েছে এবং তারা লিবিয়ায় আটকা পড়েছে।
তিনি বলেন, এর ফলে লিবিয়ায় মানবিক প্রয়োজন চরম সংকটের মুখে পড়েছে। এজন্য সেখানে মানবিক সাহায্য জরুরি হয়ে পড়েছে। খবর: এএফপি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 