News Bangla 24 BD | সম্পর্কে প্রতারিত হয়ে কী করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ? - News Bangla 24 BD
News Head
 মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

সম্পর্কে প্রতারিত হয়ে কী করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ?


সুন্দরী এই নায়িকাকেও সম্পর্কে প্রতারিত হতে হয়েছিল। কিন্তু তার পরে তিনি কী করেন? এতদিন পরে সে বিষয়েই মুখ খুললেন তিনি।

‘বরফি’ দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ইলিয়ানা। বর্তমানে বলিউডের হটেস্ট নায়িকাদের তালিকায় তিনি খুব অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা করে ফেলেছেন।

সম্প্রতি বড় পর্দায়ে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে তিনি ‘রুস্তম’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে এমন এক চরিত্রে তাঁকে দেখা গিয়েছে যে বিয়ের পরে এক অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইলিয়ানা-কে প্রশ্ন করা হয়েছিল, সম্পর্কে প্রতারণার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে কী মনে করেন। অভিনেত্রী এ বিষয়ে খুব সোজাসাপটা উত্তর দেন। তিনি বলেন, তাঁর বাবা একবার তাঁকে বলেছিলেন যে জীবনে এমন কোনও পুরুষ ইলিয়ানা পাবেন না, যে তাঁর প্রতি সর্বদা বিশ্বাসী থাকবে। তখন ইলিয়ানা বিষয়টির প্রতি ততটাও গুরুত্ব না দিলেও আজ তিনি সম্পর্কে প্রতারণার বিষয়ে খুবই বাস্তববাদী।

ইলিয়ানা জানান, যখন তিনি তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে প্রতারিত হন তখন তিনি তাঁকে ছেড়ে চলে যাওয়ার বদলে সম্পর্কটিকে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন। তবে এই বিষয়ে তিনি কাউকে কোনও উপদেশ দিতে চান না। বরং তিনি মনে করেন, সবকিছুই নির্ভর করে সেই ব্যক্তিটির সম্পর্কে আপনার ধারণা কী, তার উপর।

এ বিভাগের অন্যান্য সংবাদ