News Bangla 24 BD | ইসলাম ধর্মকে হেয় করায় মালয়েশিয়ার গায়ক আটক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইসলাম ধর্মকে হেয় করায় মালয়েশিয়ায় জনপ্রিয় গায়ক নেইময়িকে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে। নেইময়ির আসল নাম উয়ি মেং শি। খবর বিবিসির।

ও মাই গড নামে নিজের সর্বশেষ মিউজিক ভিডিওতে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন, তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে, শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার সময় ঐ গায়ক বলেছিলেন, গানটি ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

এর পরদিনই তাকে আটক করা হয়। গানটি পোষ্ট করার একদিনের মধ্যেই প্রায় কুড়িটি বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে। এরপর বিষয়টি তদন্ত করার পর তাকে আটক করা হয়।

মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি। তিনি চীন ও তাইওয়ানেও বেশ জনপ্রিয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ