কলকাতার হাসপাতালে নুসরাত ফারিয়া
কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। একটানা শুটিং করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ২০ আগস্ট কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এর আগে জীবনে কখনও এরকম অসহায় বোধ করিনি। আমি নিজেকে কঠিন মেয়ে ভাবতাম।’
ফারিয়া লেখেন, ‘আমি ভালো নেই। কলকাতায় একটি চলচ্চিত্রের শুটিং করতে এসে অতিরিক্ত জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে একটি হাসপাতালে ভর্তি হয়েছি। তবে আগের থেকে এখন কিছুটা সুস্থ আছি।’
সম্প্রতি ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিংয়ের কাজে থাইল্যান্ড গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখান থেকে আসেন কলকাতায়। সেখানে শুক্রবার রাতে ফারিয়া কিছুটা অসুস্থ হয়ে পড়েন।
শনিবার সকালে তার অসুস্থতার পরিমাণ বেড়ে যায়। এরপর প্রচণ্ড জ্বর নিয়ে শহরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। ফারিয়া এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 