ঋতুপর্ণার আমন্ত্রণে ফেরদৌস-শুভ (ভিডিও)
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। এবার এই অভিনেত্রীর আমন্ত্রণে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস ও আরিফিন শুভ।
তবে পারিবারিক কোনো অনুষ্ঠানে নয়, ঋতু অভিনীত ‘পটাদার কীর্তি’ সিনেমার অডিও প্রকাশনা উৎসবে হাজির হয়েছিলেন তারা। এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নিমন্ত্রণ জানানো হয়েছিল শুভকে।
এ অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। এতে দেখা যায়, হাস্যজ্জ্বল ফেরদৌস, ঋতু ও শুভকে। শুভ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন। ক্যাপশনে শুভ লিখেছেন, ‘আমাকে দাওয়াত দেয়ার জন্য ধন্যবাদ দিদি। সন্ধ্যাটা সত্যি সুন্দর ছিল।’
শুভ গত ১৭ আগস্ট থেকে কলকাতায় অবস্থান করছেন। সেখানে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে শুভর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 