‘অগ্নি’ সিনেমার মাধ্যমে নতুন এক মাহিয়া মাহিকে পেয়েছিল দর্শক। এই সিরিজের নতুন ছবি নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এবারের ছবিতে মাহি থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ‘অগ্নি ৩’-এর কুশলীদের নাম চূড়ান্ত করা হয়েছে এরই মধ্যে। তবে শিল্পীদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘোষণা দেওয়া হয়েছে, আগামী বছরের প্রথম দিকে শুরু হবে ‘অগ্নি ৩’-এর শুটিং।
‘অগ্নি’ সিরিজের নতুন ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। ছবির নৃত্য পরিচালনাও করবেন তিনি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘অগ্নি ৩’ প্রযোজনা করবে ভারতের এসকে মুভিজ।
রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়েছে, বাংলাদেশের আবুদল্লাহ জহির ও কলকাতার পেলে নতুন ছবিটির গল্প লেখা শুরু করেছেন।
জানা গেছে, ‘অগ্নি ৩’ ছবির শুটিং হবে থাইল্যান্ডে। অ্যাকশন ডিরেক্টর হিসেবে এ ছবিতে কাজ করবেন থাইল্যান্ডের জাইকা।
ছবির অভিনয়শিল্পীদের ব্যাপারে জানতে চাইলে ‘অগ্নি ৩’-এর বাংলাদেশ অংশের প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘ছবিটির নায়ক ও নায়িকা ঘিরে চমক থাকছে। কিছু দিনের মধ্যে সবাই তা জানতে পারবেন।’
‘অগ্নি ৩’ ছবিটি পরিচালনার ব্যাপারে কলকতা থেকে মুঠোফোনে বাবা যাদব বলেন, ‘হ্যাঁ, কাজ করব। প্রযোজনা প্রতিষ্ঠান দুটির সঙ্গে কথাবার্তা চুড়ান্ত হয়েছে।’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার 